জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটির বৈঠক চলছে।

আজ (১৭ ফেব্রুয়ারি) রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।  

সভায় উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব,সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।

এছাড়া আরও আছেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা আব্দুস সালাম, গণদল চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, ঐক্যফ্রন্টের মিডিয়া উইং এর প্রধান লতিফুল বারী হামিম প্রমুখ।

এমবি