গণতন্ত্রের আবরণটা রেখে সরকার পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থার দিকে ফিরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪-এর বাস্তবায়ন মানে সংবাদপত্রের কণ্ঠরোধ’ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ অভিযোগ করেন।
সাবেক মন্ত্রী ও সাংবাদিক আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এ গোল টেবিল আলোচনার আয়োজন করে।
তিনি বলেন, গোটা পৃথিবীকে বোকা বানিয়ে সরকার গণতন্ত্রের ছদ্দাবরণ ধারণ করে একদলীয় শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





