সরকার সরাসরি সংবিধান লঙ্ঘন করছে। জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকারকে পদদলিত করছে। বাংলাদেশ নামক রাষ্ট্র তার সাংবিধানিক কর্তৃত্ব হারিয়ে শেখ হাসিনার ব্যক্তিতন্ত্র ও একদলীয় শাসনের রাষ্ট্রে পরিণত হয়েছে।

আজ ১৫ ফেব্রুয়ারী এক বিবৃতিতে এ কথা বলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

সংবিধান, মানবাধিকার ও মৌলিক অধিকার হরণের রাষ্ট্রীয় চক্রান্ত এই মুহূর্তে বন্ধ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিৃতিতে দিনাজপুর চিরির বন্দর উপজেলা শিবির সভাপতি মতিউর রহমানকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করার প্রতিবাদ জানান।

তিনি আরো বলেন, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘন এবং গণতন্ত্র হত্যা করে দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন খুব দ্রুতই ভঙ্গ হবে।

২০ দলীয় জোট ঘোষিত সকল কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে সর্বাত্মকভাবে সফল করে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে স্বৈরাচারী সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান ডা. শফিকুর রমান।

ইআর