পৌরসভা নির্বাচনে নির্বাচন শুরুর আগে ও পরে সারা দেশে প্রায় ২৫টি কেন্দ্র দখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, লক্ষ্মীপুরের রায়পুর, নাটোর সদর, বরিশালের মুলাদি উজিরপুরসহ প্রায় ২৫টি ভোটকেন্দ্র দখল করা হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী।

এআই