ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের ব্যানারে এ আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার।
‘সাবাস টিম বাংলাদেশ, ১৬ কোটি বাঙালী গর্বিত এ বিজয়ে’ লেখা ব্যানার নিয়ে স্বেচ্ছাসেবকলীগ কর্মীরা নেচে গেয়ে, গায়ে রঙ মেখে আনন্দ উল্লাস করে।
মিছিলটি জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, জিপিও হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যা্লয়ের সামনে গিয়ে শেষ হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, ঢাকা উত্তর সভাপতি মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান ইরানসহ বিভিন্ন পর্যা্য়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এমআর/ এআর





