১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।
আজ রোববার (৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শহীদ এমদাদুল্লাহ মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মু. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল একপর্যায়ে বলেন, জিহাদের ধারণাটা আমাদের মধ্যে পরিষ্কার না। আমাদের সমাজের একটা শ্রেণি শুধু সশস্ত্র যুদ্ধ-বিগ্রহকে জিহাদ মনে করে। কিন্তু জিহাদের ধারণাটা খুবই
ব্যাপক। ইসলামের জন্য যত দিক নিয়ে যত কাজ করা হয় সবই জিহাদের অংশ এবং এর চুড়ান্ত গন্তব্য কিতাল বা হাব।
মঞ্জুরুল ইসলাম আরো বলেন, রাসুল (সা.) বদর যুদ্ধে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন ঈমানকে। বদর যুদ্ধের সময় একজন আলোচিত ব্যক্তি রাসূল (সা.)-কে সহযোগিতা করতে চাইলেন। কিন্তু রাসূল (সা.) ওই ব্যক্তিকে আগে ঈমান আনার প্রস্তাব দিয়েছিলেন। বললেন ঈমান আনলেই সহযোগিতা নেয়া হবে, তাছাড়া সহযোগিতা নেয়া হবে না। জিহাদ বা এমন কঠিন পরিস্থিতি মোকাবিলা নির্ভর করে ঈমানের উপর। যাদের ঈমান যত বেশি মজবুত হবে তারাই এমন কঠিন পরিস্থিতি তত ভালোভাবে মোকাবিলা করতে পারবে।
তিনি আরো বলেন, বদরের আরেকটি কথা হলো, সংখ্যাধিক্য নয় কোয়ালিটি লাগবে। বদরে এটা প্রমাণ করেছে। বদরে সংখ্যাটা ছিলো আমাদের মাত্র ৩১৩জন নিরাস্ত্র সাহাবী অপরদিকে কাফেরদের সশস্ত্র কাফেরদের সংখ্যা এক হাজারেরও বেশি।
সর্বশেষ তিনি বাতিলের মোকাবেলায় ঢাকা মহানগর পশ্চিম শাখার সমবেত সকলকে ঈমান ও আমল সহকারে প্রস্তুতি নেয়ার আহ্বান করেন।
এবিএস





