স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবেই নির্বাচন হবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। আর যে ভুল করেছে খালেদা জিয়া সে দায়িত্ব তাকেই নিতে হবে। জনগণ সে দায়িত্ব নেবে না।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০১৯ সালের আগে দেশে কোনো নিবার্চন হবে না জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই হবে।

তিনি বলেন, খুনিদের সঙ্গে কোনো বৈঠক হবে না। নির্বাচনের সময় বৈঠক হবে নির্বাচন কমিশনের সঙ্গে।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএ