প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে একটা কথা আছে- স্বর্ণকার মায়ের গহনা বানালেও সোনা চুরি করে। আমরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি দিতে পারাই বড় কথা।  ক্রেস্টে স্বর্ণ কত আনা আছে তা দেখার বিষয় নয়। আমরা সম্মাননা দিয়েছি তারা নিয়েছে। এখানে এতগুলো ক্রেস্ট দেয়া হয়েছে কোনটায় স্বর্ণ বেশি কোনটায় কম তা দেখার বিষয় নয়। আমার মনে হয় মুক্তিযুদ্ধের সম্মাননার বিষয়টিকে আড়াল করার জন্যই কোথায় সোনা কম কোথায় বেশি তা আলোচনায় আনা হচ্ছে।
আজ শনিবার বিকালে  প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাপান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে ‘মুক্তিযুদ্ধের সম্মাননার ক্রেস্টে কম স্বর্ণ দেয়ায় সরকার ইমেজ সংকটে পড়েছে কী না’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন।
আমরা বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি। তোমরা তাজা থাকো বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-ফেনীতে যে ঘটনা ঘটেছে আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। নূর হোসেন আগে জাতীয় পার্টি করতো। পরে বিএনপি করেছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আওয়ামী লীগ খুনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়না। আমরা ব্যবস্থা নেই। আমরা অন্যায়কে অন্যায় বলে চিহ্ণিত করেছি। ফেনীতো তাই আমরা খুনীদের চিহ্নিত করেছি।’
তিস্তার পানি চুক্তি সম্পর্কে তিনি বলেন, আমরা ভাটিতে আছি। পানি যা আছে আমাদের কাছে আসবেই।’
[b]ঢাকা, এমএইচ,৩১মে (টাইমনিউজবিডি.কম)[/b]