একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে, তারা প্রতিশোধ নিতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র পরাহত করতে হবে।

কাদের বলেন, বিএনপি গত ১০ ডিসেম্বর যে কর্মসূচি পালন করেছিল, ১৯৭১ সালের সেই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বুনেছিল ।

তিনি আরও বলেন, বুদ্ধিজীবী হত্যায় জড়িত বিদেশে পলাতকদের ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। এ বিষয়ে সচেষ্ট সরকার, তবে আইনি জটিলতাও রয়েছে।

এর আগে, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবিএস