২০০৪ সালের ৫ মার্চ বাংলাদেশ যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার এক যুগ পর দ্বিতীয় সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। পুনরায় সভাপতি পদে নাজমা আকতার ও সাধারণ সম্পাদক হিসেবে অপু উকিল র্নির্বাচিত হয়েছে।

শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনটির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দ্বিতীয় অধিবেশন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা এবং দক্ষিণের সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক হিসেবে নিলুফা রহমানের নামও ঘোষণা করা হয়।

সারাদেশের প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর এই সম্মেলনে যোগ দেন।

জারিফ