খালেদা জিয়া চাই যে কোন অঘটন ঘটিয়ে সরকার পতনের মাধ্যমে পরিবর্তন সাধন করা। কিন্তু খালেদা বিএনপি জামায়াতের অঘটন ঘটিয়ে পরিবর্তন সাধন করার ক্ষমতা নেই। তাদের দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, মহাজোট ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই বেগম জিয়া চক্রান্ত শুরু করে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে হত্যা উৎসবে মেতে উঠেছিল। সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে তারা ব্যর্থ হয়ে লেজগুটিয়ে এখন দম নিচ্ছে।
তারা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তারপরেও তারা আবারও নতুন করে চক্রান্তের জাল বিচ্ছাছে। বাংলাদেশ গণতন্ত্রের পথে থাকবে না পাকিস্থান, আফগানিস্থানের মত তালেবানী ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে ? এ প্রশ্ন এখন জনগণের। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাসদের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
মন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে মহাজোট সরকার যে অঙ্গীকার, পদক্ষেপ, নীতি গ্রহন করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল, জাসদ সেই লক্ষ্য বাস্তাবায়নে কাজ করছে। আমার আড়াই বছরের তথ্যমন্ত্রীর দায়িত্বকালীন সময়ে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সাংবাদিক এবং গনমাধ্যমের প্রসার ঘটিয়েছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করেছি। দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তথ্যমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আমার উপর যে আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিল সেটা আমি রক্ষা করতে পেরেছি।আমার জন্ম কুষ্টিয়ার ভেড়ামারায়। আমার স্বপ্ন ছিল ভেড়ামারায় হবে শিল্পাঞ্চল। সে স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।
ভেড়ামারা উপজেলা জাসদ’র সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন প্রমুখ।
এমএ





