কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো: আলী আশরাফ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৪৫মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এমপির ছেলে মুনতাকিম আশরাফ টিটু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
৭৪ বছর বয়সী আলী আশরাফকে গত ৯ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে আইসিইউতে নেয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গত ২৩ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন।
অধ্যাপক মো: আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পরে কুমিল্লা-৭ আসন চান্দিনা থেকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে তিনি সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
এমবি





