না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।
তার মৃত্যুর পর তার এলাকার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা দাবি জানিয়েছেন যে, এরশাদের দাফন যেনো হয় রংপুরে।
রোববার (১৪ জুলাই) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত মানুষ জাপার জেলা কার্যালয়ে ভিড় করে এ দাবি করেন। তাদের একটাই বক্তব্য- রংপুরের সন্তান এরশাদকে নিজের বাড়ি পল্লী নিবাসেই দাফন করা হোক। এদিকে এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি এখন শূণ্য। তাই এখানে কাকে নির্বাচিত করা হবে এবং দল থেকে কে নির্বাচনে অংশ নিবেন তা নিয়ে চলছে কানাকানি।
তবে নেতাকর্মীদের কারও কারও দাবি , এরশাদের সাবেক স্ত্রী বিদিশা পার্টির হাল ধরবেন। আর এরশাদের আসনটিতে তিনি নির্বাচন করবেন। কারণ এ মুহুর্তে পরিবারে অন্য কেউ নেই যে এরশাদের পর এ আসনের হাল ধরবেন। তাই বিকল্প হিসেবে বিদিশাকে পছন্দ সবার।
বিদিশা এরশাদ রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এবং সমালোচিত সাবেক এই স্ত্রী। বর্তমানে রাজনীতি থেকে বহুদূরে থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সক্রিয় হতে চান রাজনীতির মাঠে।
বিদিশা এরশাদ সম্প্রতি একা সাক্ষাৎকারে মন্তব্য করে বলেন, রাজনীতি অনেক বড় একটি জায়গা। আমি আমার স্বামীর হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। আমার তো এখনও প্রয়োজন ফুরিয়ে যায়নি। আবার রাজনীতিতে ফেরা এখন আমার সময়ের দাবি বলে মনে করি।
এরশাদের বিকল্প কেউ নেই এবং তার অনুপস্থিতি কোন ভাবেই পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।
বিদিশা এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। তবে তার ভাই জিএম কাদের কতটুকু তার ঘাটতি পূরণ করতে পারবেন তা সময়ই বলে দেবে।
এ মূহুর্তে ভাই জি এম কাদের লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচন করে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। স্ত্রী রওশন এরশাদও বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন।
এ দিগে আজ রোববার মর্মাহত বিদিশা এরশাদ নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এরশাদের প্রতি গভীর ভালোবাসা জানিয়ে একটি স্ট্যাটাস দেন।
রোববার সকাল ১০টা ২৫ মিনিটে দেওয়া স্ট্যাটাসে বিদিশা এরশাদ লিখেছেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমির শরিফ আসলাম আর তুমিও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল।’
‘আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি,’ যোগ করেন বিদিশা।
এরশাদের আসনে পরিবারের কে থাকছেন ?
এদিকে সম্প্রতি (ইটিভিকে) দেওয়া এক সাক্ষাৎকারে বিদিশাও রাজনীতিতে এসে কিছু একটা করার ইঙ্গিত দিয়েছেন।
বিদিশা বলেন, ‘এরশাদ সাহেব ওনার ভাইকে তার জায়গায় বসিয়েছেন, আমি এটিকে স্বাগত জানাই। এটি একটি ভালো সিদ্ধান্ত। আমি আশা করবো ওনিও এরশাদ সাহেবের মত সারাদেশ ঘুরবেন, সব নেতাকর্মীদের মূল্যায়ন করবেন।
এছাড়া যাদের জাতীয় পার্টি থেকে বহিস্কার করা হয়েছে তাদেরও ফিরিয়ে আনবেন। এখন যিনি মহাসচিব আছেন তিনি অবশ্যই একজন ডায়নামিক মানুষ বলে মনে করছি।’
হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক এই স্ত্রী আরও বলেন, ‘জাতীয় পার্টিতে তো এখন আমি সেভাবে নেই। যখন আমি ছিলাম তখন সক্রিয়ভাবে রাজনীতি করেছি। আমি সবাইকে একসাথে সমন্বয় করেছি।
বিএনপির রোষানলে পড়ে রাজনীতি থেকে বিদায় নিতে হয়েছে আমাকে। আমার সঙ্গে জেল জুলুম অত্যাচার সবই হয়েছে। এরপর প্রায় ১০ বছর সক্রিয় না থাকলেও আামি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছি।’
বিদিশা এরশাদ বলেন, ‘আমি যদি এখন জাতীয় পার্টিতে ফেরত যাই। আমি চেষ্টা করবো বিএনপিকে ভেঙ্গে তাদের নেতাদের দলে নিয়ে আসার। বিএনপি তো শেষ। তাই বিএনপির নেতারা এখন দল হারা।
তাদের ভালো ভালো নেতাদের এনে সব নেতা কর্মীদের সক্রিয় করতাম। জাতীয় পার্টি তখন বিরোধী দল হিসেবে আরো ভালো ভূমিকা পালন করতে পারতো।’
এএস





