বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ক্ষমতাসীন আ’লীগের উদ্দেশে বলেছেন, ‘আপনারা বলেন ২০১৯ সালের আগে নির্বাচন দিবেন না। যতই দাম্ভিকতা করুন না কেন এ সালের মধ্যেই নির্বাচনের সূর্য দেখতে পাবেন।’
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার দুপুরে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তাবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ সব কথা বলেন।
জেএ





