বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বাতিল করে ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সদস্য সচিব করা হয়।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

আজ মঙ্গলবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে অধীন সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এমআর