বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হরতাল অবরোধ দেশের গরীব মানুষকে আঘাত করছে।
শুক্রবার ঢাকায় শান্তিবাগে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হরতাল অবরোধে নৈরাজ্যে হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, এতে দেশের খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে । এ অবস্থা চলতে পারে না।
এসময় স্থানীয় সাবেক ওয়ার্ড কমিশনার শেখ সেকান্দর আলী উপস্থিত ছিলেন।
জেএ





