লক্ষ্মীপুর জেলা বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাত ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যলয়ে এ মতবনিমিয় অনুষ্ঠতি হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজবিডি'কে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের সময় খুন-গুম ও অপহরণ হওয়া দলের নেতাকর্মীদের প্রায় ২৪টি পরবিাররে সঙ্গে মতবনিমিয় করেছেন খালেদা জিয়া।
এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপারসন এবার লক্ষ্মীপুর জেলার গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করবে বলে জানা গেছে।
ঢাকা, এমএইচ, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





