দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত পৌঁনে ৯টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এরপর রাত সোয়া ১০টার দিকে বৈঠক শেষ হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, আ স ম হান্নান শাহ, বেগম সারোয়ারি রহমান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন পৌর নির্বাচন দল ও জোটের অবস্থান, দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সিনিয়র নেতাদের মতামত নেন বিএনপি চেয়ারপারসন।

এছাড়াও শীর্ষ নেতাদের সঙ্গে এই বৈঠকে খালেদা জিয়ার লন্ডন সফর ও দল পূনর্গঠনসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বৈঠকের একটি সূত্র জানিয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি প্রধান।

এমএইচ