দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশ বিদেশিদের নেতৃত্বে চলবে না। এটা ১৯৭১ সাল নয়, ২০১৪ সাল। দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। পরনির্ভরশীল দেশ নয়। কারো সহযোগিতায় এখন আমরা চলি না। শেখ হাসিনার দেশ এগিয়ে যাবে।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, বিএনপির সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। যুদ্ধাপরাধী ও সংবিধান লঙ্ঘনকারী নেত্রীর সঙ্গে কোনো আলোচনা হবে না। ঈদের পর এবার যদি কেউ নাশকতার নামে বায়তুল মোকাররমে কোরআন শরিফ পুড়ানো চেষ্টা করে। তাহলে তাদের বারোটা বাজিয়ে দিবো। আর ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মাসুদ খান বাবু।

ঢাকা, এমআর, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ