সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) উপ-নির্বাচনে গাজী ম. ম আমজাদ হোসেন মিলনকে মনোনয়ন প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সোমবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
১৭ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয় এবং মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গাজী ম. ম আমজাদ হোসেন মিলনকে মনোনয়ন প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর (শনিবার) থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন বিক্রি শুরু হয়। ১৭ নভেম্বর সোমবার পর্যন্ত এই মনোনয়ন বিক্রির পর এ সিদ্ধান্ত নেয় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এমআর





