২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে ভোটগ্রহণ শেষে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সূত্র আরো জানায়, ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। একইসাথে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও দেয়া হতে পারে এ বৈঠক থেকে।
এমএইচ





