যেসব জঙ্গি সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায় তাদেরকে আঘাতের পর আঘাত হানতে হবে। নইলে আবার তারা জঙ্গি কার্যক্রম চালানোর মত অবস্থা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, যারা জঙ্গি হামলা চালায় তারা দেশের শত্রু।তাদেরকে আঘাতের পর আঘাত হানতে হবে। একটি বড় পাথর যেরকম একটি আঘাতেই ভেঙ্গে যায়না এটাকে আঘাতের পর পর আঘাত হানতে হয় তেমনি জঙ্গিদের উপরও আঘাতের পর আঘাত হানতে হবে। একবার আঘাত করেই বসে থকালে চলবেনা। জনগনকে উৎসাহিত করতে হবে তাদেরকে সাথে নিয়ে ধারাবাহিক আন্দোলন করতে হবে। যদি দেশ শান্তি থাকে তবেই সবাই শান্তিতে থাকবে। এজন্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর ভাইস-চেয়ারম্যান ইসমত কাদির গামা। শ্রমিকলীগের অন্তভূক্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় ব্যক্তব্য রাখেন।
ইআর/এমবি
এমবি





