জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে দুই-তিন বছর আগে আলোচনার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে।

সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উন্নয়ন কর্মকান্ড দেখতে চায়। নির্বাচন নিয়ে জণগণ ভাবছে না। নির্বাচনের যখন সময় আসবে তখন আলোচনা হবে।

আজ (শনিবার) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী কর্মকান্ডের ওপর ভর করেছে।

তাদের সন্ত্রাসী কর্মকান্ড যখন আইন-শৃঙ্খলা বাহিনী দমনের চেষ্টা করছে তখন তারা এসব অভিযোগ করছে।

এ সময় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি, জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শাহাজ্জল হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সবুজ/এসএম