বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুশায়রী।
শনিবার রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দীন আহমেদ এবং সৌদি আরবে নিযুক্ত বিএনপি চেয়ারপারসনের বিশেষ দূত এনামুল হক চৌধুরী।
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে বিরোধী দলীয় নেতার পদ হারানোর পর এই প্রথম সৌদি আরবের কোনো কূটনীতিক খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।
ঢাকা, ২০ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ





