তেজগাঁও শিল্পাঞ্চল থানা জামায়াতের সেক্রেটারি হাফেজ আহসান উল্লাহকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বার্তায় দাবি করা হয়।
রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার স্বাক্ষরিত ওই প্রেস বার্তায় অভিযোগ করা হয়, হাফেজ আহসান উল্লাহকে (৩৮) তার নাবিস্কোর নিজ বাসা থেকে রবিবার রাত ১১.০০টায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। তবে থানায় পারিবারিকভাবে যোগাযোগ করলে, থানা থেকে তা অস্বীকার করা হয়।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা জামায়াতের আমীর মিজানুর রহমানকে উদ্ধৃত করে প্রেস বার্তায় আরও বলা হয় অবিলম্বে হাফেজ আহসান উল্লাহর সন্ধান, মুক্তি দিতে হবে।
বিবৃতিতে বলা হয়, আহসান উল্লাহর বিরুদ্ধে কোথাও কোন মামলা নেই। সম্পূর্ণ রাজনৈতিক হয়রানি করার উদ্দেশ্যে তাকে আটক করা হয়েছে। আমরা আশঙ্কা করছি তাঁকে নির্যাতন করা হতে পারে। অবিলম্বে তার সন্ধান ও মুক্তি দাবি করছি আমরা।
কেবি





