বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মৃত্যুবরণ করেছেন।
আজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, গৌতম চক্রবর্তী এর আগে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গৌতম চক্রবর্তীর লাশ দেখতে যাচ্ছেন।
এবিএস





