বিদেশিরা বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রোববার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘ননভাইরনমেন্টাল ফ্রেন্ডলি লেদার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ এ রোডম্যাপ টু কমপিটিটিভনেস অ্যান্ড সানটেইনেবিলিটি’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমু বলেন, বিদেশিরা রানা প্লাজার দুর্ঘটনার পর থেকে পোশাক শিল্প নিয়ে ছিনিমিনি খেলছে। তাই গার্মেন্ট শিল্পের পাশাপাশি চামড়া শিল্পকে এমনভাবে তৈরি করতে হবে যাতে বিদেশিরা আর এটি নিয়ে কোনো খেলা না করতে পারে।
সেমিনারে আরও উপিস্থত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।
[b]ঢাকা,১৮মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]