বিদ্যুৎও টেলিভিশন সংযোগ বিচ্ছিন্নের পর এবার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের ইন্টারনেট, টিএনটি এবং মোবাইল নেটওয়ার্ক সংযোগ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে টেলিভিশন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর পরই পরই বিচ্ছিন্ন করে দেয়া হয় ইন্টারনেট, টিএনটি এবং মোবাইল নেটওয়ার্ক সংযোগ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
তবে তারপরও জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ চালু রেখে কেবল টেলিভিশন চলছিল। ডিশ সংযোগ বিচ্ছিন্নের পর তাও বন্ধ হয়ে যায়।
সবশেষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার মধ্য দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকেতার গুলশানের কার্যালয়ের বাইরের গোটা দুনিয়া থেকেই মূলত বিচ্ছিন্ন করে দেয়া হলো।
জেএ, কেবি





