বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আগামীকাল  বৃহস্পতিবার বেলা ৩ টায় রাজধানীর  ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনায় সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

দলের সহ- দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এমএইচ