বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
শনিবার বিকাল সোয়া ৫টায় গুলশানের নিজ বাসভবনে আয়োজিত বর্ধিত সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
কাজী জাফর জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি দেখা করবেন। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে ১৮ দলে যোগ দিয়ে এটিকে ১৯ দলীয় জোটে রূপান্তিত করবেন।