খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আইন করে খাদ্যে ভেজাল মুক্ত করা যাবে না। খাদ্যে ভেজাল মুক্ত করতে হলে সবাইকে সচেতন হতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম অডিটরিয়ামে জাতীয় নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত ‘ভেজাল প্রতিরোধ সরকার স্বেচ্ছাসেবী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ভেজালের বিরুদ্ধে মিডিয়ার ভূমিকা অন্যতম উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু খাদ্য ভেজালে নয়, সবকিছুতে মিডিয়ার ভুমিকা উল্লেখযোগ্য। হেফাজতের ইসলামের সমাবেশে বলা হয়েছে তিন হাজার লোক মারা গেছে বলে একটি মিথ্যচার প্রচার হয়েছিল, এ মিথ্যাচারে সঙ্গে একটি এনজিও জড়িত ছিল। কিন্তু আমরা মিডিয়ার কল্যাণে সবকিছু জানতে পেরেছি।
তিনি বলেন, সকলের জন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ যেটা হয়েছে সেটা এট খুব শীঘ্র প্রয়োগে যাবে বলে আমি আশা করি। এটা প্রয়োগ হলে সবার জন্য নিরাপদ খাদ্য অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তবে এটা একটা বিরাট ব্যাপার, তাই প্রয়োগে একটু সময় লাগবে।
খাদ্যের মত আমাদের মুক্তিযোদ্ধের ইতিহাসে ভেজাল সৃষ্টি করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, খাদ্য যেমন ভেজাল সৃষ্টি করা হচ্ছে, তেমনি আজকে অনেকে আমাদের মুক্তিযোদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করে ভেজাল সৃষ্টি করা হচ্ছে। আমি আশা করি মুক্তিযোদ্ধের ইতিহাস ও রাজনীতি ভেজাল মুক্ত রাখবেন সবাই।
সংগঠনের নেতা এ. কে এম. খোরশেদ আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. রোকন উদ দোলা, শরীফ মো. ফরহাদ , মো. হেলাল উদ্দিন আহমেদ, মো. শামীম খান প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]