নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদর রহমান মান্না বলেছেন, বর্তমান রাজনৈতিক সঙ্কটের জন্য সরকারই দায়ী। ৫ জানুয়ারির  নির্বাচন এভাবে অনুষ্ঠিত না হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই সঙ্কট নিরসনে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীকেই নিতে হবে।

বৃহস্পতিবার তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, গুলি করে, ধমক দিয়ে সমঝোতা হয় না। সঙ্কট নিরসনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি আশা করেন, সরকার অবিলম্বে সঙ্কট নিসরসনে কার্যকর উদ্যোগ নেবে।

 দুই ঐকমত্য হলে অন্য কোনো শক্তি পরিস্থিতির সুযোগ নিতে পারবে না বলেও মন্তব্য করেন মান্না।

জেআই