মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুস সোবহানকে নির্দোষ দাবি করেছেন তার ছেলে নেছার আহমদ নান্নু।

রায়ে সন্তুষ্ট নন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে।’

ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর বুধবার দুপুর ১২টার দিকে এক প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।

এ সময় নান্নু আরও বলেন, ‘রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করব।’

ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে বলেও এ সময় দাবি করেন তিনি।

জেআই