[quote]বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের অংশগ্রহণবিহীন সাজানো নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় আসা এই সরকার উপজেলা নির্বাচনকেও বিতর্কিত করেছে। এমনভাবে নিবার্চন করছে যাতে আর নির্বাচনের কোনো পরিবেশ না থাকে।[/quote]
বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষেজাতীয়তাবী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণ এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বাক স্বাধীনতা ও মৃত্ প্রায় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারকে বিতাড়িত করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাসাস এর সভাপতি এম. এ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মঈন উদ্দিন ও ফখরুদ্দিনের আমলে আপনার বিরুদ্ধে (শেখ হাসিনা উদ্দেশ্য করে)দুর্নীতির মামলা হয়েছিল। সে মামলার চার্জশিট আজও হয়নি। অথচ যিনি দেশ স্বাধীনের সময় বলেছিলেন বি রিভল্ভ সেই মহান নেতার স্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে এই ফ্যাসীবাদি সরকার।
রিজভী রাস্তায় টোল আদায় প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান বলেছিলেন, ট্রানজিট দিয়ে ভারত সরকারের কাছে বিনিময় চাওয়া বেয়াদবি। আর পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেছিলেন, ট্রানজিট দিয়ে বিনিময় চেয়ে বন্ধুত্ব হয়না।
অথচ এই সরকার দেশের রাস্তায় চলাচলের জন্য দেশের জনগন কাছ থেকে টোল আদায় করতে চায়। সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখান করেছে দেশের জনগন।
তাই এ সরকারকে আন্দোলনের মধ্যদিয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাস এর সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।
ঢাকা, জিইউ, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর





