ইভটিজিংকারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে "ইভটিজিং প্রতিরোধ দিবস" উপলক্ষে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ইভটিজিং এর কারণে অনেক মেয়েকে বাল্য বিবাহ দিতে বাধ্য হচ্ছে বাবা-মা। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইভটিজিং যারা করবে তাদের কঠোর হস্তে দমন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী ১৩ জুনকে ইভটিজিং প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন। ইভটিজিং একটি জঘন্য অপরাধ।  ইভটিজিং সমাজের বিষাক্ত ক্ষত।

সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়, এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম.এ করিম প্রমুখ।

মেহেদী/এমবি