বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং ইন্টারন্যাশনাল ইসলামিক কনফেডারেশন অব লেবার (আই আইসিএল) এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অবৈধভাবে ক্ষমতা গ্রহনকারী আওয়ামী লীগ সরকার প্রায় প্রতিদিন বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম ও খুন করছে। সারা দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিব বলেন, এ সরকারের অধীনে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। তথাকথিত বিচারের নামে সরকার জুড়িশিয়াল হত্যাকাণ্ড চালাচ্ছে। সরকার জুলুম অত্যাচারের শেষসীমা অতিক্রম করেছে।
শ্রমিক দিবসের ওপর আলোকপাত করে গিয়ে তিনি বলেন, ১৮৮৬ সালে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মাহুতি দেয়ার ১২৮ বছর পরেও এই অধিকার প্রতিষ্ঠিত হয়নি এখনও।
ফেডারেশনের ঢাকা মহানগরী সভাপতি কবির আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ আবুল হাসেম, ঢাকা মহানগরী সেক্রেটারি মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশলী আতাহার আলী প্রমুখ।
অধ্যাপক মুজিব বর্তমান জালিম সরকারের জুলুম, অত্যাচার এবং প্রতিকূল পরিস্থিতিতেও ফেডারেশনের ঢাকা মহানগরী কর্তৃক আলোচনা সভা করতে পারায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি পবিত্র কুরআনের সূরা ক্বাসাসে মহান আল্লাহ পাক শ্রমজীবি মানুষের যে অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন তা তুলে ধরে বলেন, শ্রমজীবি মানুষ আজও তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি।
তিনি বলেন, যেই শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে কারখানায় কাপড় তৈরী করছে তার ছেলে মেয়েরা কাপড় পরতে পারছে না। যে শ্রমিক লক্ষ কোটি মানুষের জন্য ঔষধ তৈরী করছে তার ছেলেমেয়েরা চিকিৎসায় ঔষধ পাচ্ছে না। তেমনিভাবে যে শ্রমিক কাগজ তৈরি করছে, খাতা এবং বই বাইন্ডিং করছে টাকার অভাবে তার ছেলেমেয়েরা ঠিকমত লেখা পড়া করতে পারছে না।
তিনি বলেন, আজ থেকে ১২৮ বছর আগে আমেরিকার শিকাগো শহরে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছিলেন সে আমেরিকাসহ তৃতীয় বিশ্বের শ্রমজীবি মানুষরা এখনো ট্রেড ইউনিয়ন অধিকার পুরোপুরি অর্জন করতে পারেনি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গার্মেন্টস শিল্পে ট্রেড ইউনিয়ন অধিকার কাগজে কলমে থাকলেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা সংগঠিত হয়ে ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন করার উদ্যোগ নেয়ার সাথে সাথে অনেক ক্ষেত্রে তারা চাকুরী হারাচ্ছেন এবং নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। মালিকরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য অসহায় শ্রমিকদের জোর করে কাজে খাটালেও তাদের প্রকৃত মজুরী দেওয়া হচ্ছে না।
অধ্যাপক মুজিব বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য ৫৩০০/- টাকা ন্যূনতম মজুরী ঘোষনা করা হলেও এখনো অনেক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান তা বাস্তবায়নে টালবাহানা করছে। তিনি বলেন, শতাব্দীর ভয়াবহতম রানা প্লাজা দূর্ঘটনায় এগার শতাধিক শ্রমিক নিহত ও হাজার হাজার শ্রমিক আহত হওয়ার ঘটনার জন্য দায়ী মালিকদের এখনো বিচার হয়নি। ক্ষতিপূরণও পুরোপুরি পায়নি অনেক শ্রমিক। এটা সরকারের চরম ব্যর্থতা।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী সেক্রেটারী নুরুল ইসলাম বুলবুল বলেন, বিশ্ব সভ্যতা বির্নিমাণে প্রতিটি ধাপে শ্রমজীবি মানুষের ঘাম ও শ্রম মিশে আছে। অতীতে বহু সরকার শ্রমজীবি মানুষের ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গেলেও শ্রমজীবি মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় কোন ভূমিকা রাখেনি। বড় বড় দলগুলো মে দিবসের ইস্যুকে কাজে লাগিয়ে শ্রমিকদের নিজের পক্ষে টেনে হীন স্বার্থ উদ্ধার করতে চায়।
তিনি বলেন, আল্লাহর রাসুলের দেয়া শ্রমনীতি ‘শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরী দিয়ে দাও’’। রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারলে শ্রমজীবি মানুষসহ সমাজের সকল স্তরে শান্তি প্রতিষ্ঠিত হবে। জনাব বুলবুল বলেন, বর্তমান অবৈধ ও অগনতান্ত্রিক সরকার শ্রমিক বান্ধব সরকার নয়। ঘরে ঘরে চাকুরী দেয়ার পরিবর্তে সরকার সমাজের অসহায় খেটে খাওয়া মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে।
তিনি বলেন, ৫ ই জানুয়ারী ভোটার ও প্রার্থী বিহীন নির্বাচনে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার সারা দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
সারা দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে সরকার: অধ্যাপক মুজিব
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং ইন্টারন্যাশনাল ইসলামিক কনফেডারেশন অব লেবার (আই আইসিএল) এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অবৈধভাবে ক্ষমতা গ্রহনকারী আওয়ামী লীগ সরকার প্রায় প্রতিদিন বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম ও খুন করছে





