ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন।
আজ (২৪ জানুয়ারি) শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তারা কোকোর কবর জিয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় তাদের সঙ্গে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলম, রফিক সিকদার, মনিরুজ্জামান মনির, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
এরপর তাবিথ আউয়াল মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় প্রচারণা শুরু করেন।
আর দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন কোকোর কবর জিয়ারতের পর ৪৬ নম্বর ওয়ার্ডে ফরিদাবাদ মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর প্রচারণা শুরু করবেন।
কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ও মাগরিবের পর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে কোকোর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এমবি





