রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৯০ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
দলীয় সূত্র জানায়, ২৯ মার্চ এই কমিটিকে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন এরশাদ। নতুন এই কমিটিতে রয়েছেন- আহ্বায়ক এমএস জোহা সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম ও সালাহ উদ্দিন মিন্টু, সদস্য সচিব সাইফুল ইসলাম স্বপন।
এদিকে, আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে অভিনন্দন জানিয়েছেন কমিটির নেতারা।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]