নতুনধারা বাংলাদেশ-এনডিবিতে যোগদান আয়োজনে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বঙ্গবন্ধুর বিলুপ্ত করা আওয়ামী লীগের রাজনীতি থেকে জনগন মুখ ফিরিয়ে নিচ্ছে। যে কারনে আজ দল-লীগের রাজনীতিকদের একটি বড় অংশ সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণে নতুন প্রজন্মের সাথে সম্পৃক্ত হচ্ছে।
বীরমুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ মিলনায়তনে ২২ অক্টোবর সকাল ১০ টায় ঢাকা মহানগর এনডিবি’র সভাপতি মাহামুদ হাসান তাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বর্তমান রাজনীতিতে তারুণ্যের বিজয়’ শীর্ষক আলোচনা ও যোগদান সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রতিটি নেতাকর্মী আজ জনগনের জন্য নিবেদিত থেকে বৃক্ষ রোপন, স্বেচ্ছাশ্রম, খাদ্য ও বস্ত্র প্রদানের সর্বোচ্চ অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করি নতুন চিন্তা-নতুন দর্শন আর নতুন সম্ভাবনার রাজনীতি।
সভায় ঢাকা মহানগর উত্তর থেকে আহমেদ সৃজনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থেকে মোহাম্মদ ফেরদৌস-এর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিভিন্ন দল থেকে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
এসময় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল, যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান শাওন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক সরদার সোহেল রানা, টাঙ্গাইল জেলা এনডিবি’র যুগ্ম আহবায়ক হাসিব উদ্দিন প্রমুখ।
এআই





