রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ ও জামায়াত-শিবিরকর্মীদের মধ্যে চলা হামলা-পাল্টা হামলার ঘটনায় তিনু বিশ্বাস (৪৫) নামের এক জামায়াত নেতা দুই পায়ে গুলিবিদ্ধ হয়।
দুপুর দেড়টার দিকে মিরপুর ১১ নম্বর বাজারে এ ঘটনা ঘটে। পল্লবী থানার এসআই রফিক এ তথ্য নিশ্চিত করেন।
এসআই রফিক জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সোবহানের রায় বাতিলের দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এসময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মিছিলে বাধা দিলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়তে শুরু করে।
জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় জামায়াত নেতা তিনু বিশ্বাস দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে পল্লবী থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
জেআই





