যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী আন্দোলনের নামে গাছ কাটা, রেল লাইন উপড়ে ফেলা এবং বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করার মতো সহিংসতা হলে সমুচিত জবাব দিবে সরকার।
বুধবার দুপুর তার নিজ নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা শেষে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঈদে মানুষ যেভাবে বাড়ি ফিরেছে ঠিক একই ভাবে কর্মস্থলে ফিরতেও সড়ক বিভাগের লোকজন দিনরাত কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা ঠেকাতে বাস মালিক সমিতির নেতাকর্মীদের সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম// এসআর





