বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানেরর বিপক্ষে কথা বললেই তার বিরুদ্ধে শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছন দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু ২৩ অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে মায়া বলেন, ‘আপনার সঙ্গে তো জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামকও রয়েছে। সাহস থাকলে দেশে ফিরে আসুন। দেখি আপনার মাজায় কত জোর আছে’।
বিএনপির মধ্যেবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, যতই লাফালাফি করেন ২০২১ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না।
বিএনপির আন্দোলনের হুমকি সম্পর্কে মায়া বলেন, আপনারা (বিএনপি) বলছেন রোযার পড়ে আন্দোলনে নামবেন। আপনারা আন্দোলনে নামলে আমরা কি চুড়ি পড়ে বসে থাকবো।
সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, বিশিষ্ট অভিনেতা মিজু আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
২০২১ সালের আগে নির্বাচন নয়: মায়া
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানেরর বিপক্ষে কথা বললেই তার বিরুদ্ধে শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছন দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।





