আওয়ামী লীগের রাজনীতির শেকর দেশের ভেতর নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে দেশের চলমান রাজনীতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বেগম জিয়া বলেন, তাদের ক্ষমতার শেকড় যদি দেশের অভ্যন্তরে হত তাহলে জনগনের অনাস্থার পরও ক্ষমতায় আকড়ে থাকতো না।
সরকারকে অচিরেই ক্ষমতা ছেড়ে দেয়ার আহবান জানিয়ে তিনি শিগগিরই একটি অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করারও দাবি জানান।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]