বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ নেতাদের শনিবার বৈঠকে ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানিয়েছেন।

রুহুল কবির জানিয়েছেন, রাত আটটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে। দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের এই বৈঠকে ডাকা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। ঐ বৈঠকে পৌর নির্বাচন তদারকির জন্য একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিটি এবং বিভাগীয় পর্যায়ে সাতটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এআই