আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা আশা করেছিলাম আল-কায়দা বাংলাদেশকে যে হুমকি দিয়েছে বিএনপি এর প্রতিবাদ জানাবে কিন্তু তারা প্রতিবাদ না জানিয়ে প্রমাণ করেছে আল-কায়দার সঙ্গে তারা (বিএনপি-জামায়াত) সরাসরি জড়িত।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশে যত হত্যা, গুম ও বিঙ্খৃলা হয়েছে এবং হচ্ছে তাতে দেশী-বিদেশীদের হাত রয়েছে। বিএনপি-জামায়াতের সঙ্গে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে। জাওয়াহিরির বক্তব্যে তা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জাওয়াহিরি বলেছেন- যুদ্ধাপরাধী বিচারের নামে যাদের ফাঁসি দেয়া হয়েছে তারা আলেম। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে তাদেরকে বিচারের কাঁঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি দেয়া হচ্ছে। খালেদার বক্তব্য ও আল-কায়দার বক্তব্য একই। এতেই প্রমাণিত হয় বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, ১৯ দলের জোটের অনেক নেতা আল-কায়দা থেকে ট্রেনিং নিয়ে এসেছে। সুতরাং জঙ্গিদের সাথে আপনাদের সম্পর্ক নেই একথা বলে লাভ নেই। আপনাদের (বিএনপি) নিরবতাই প্রমাণ করে জঙ্গিগোষ্ঠির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিং এ বলেছেন- আল-কায়েদার হুমকির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানার অপকৌশল নিয়েছে সরকার। মির্জা আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, দলে মহাসচিবের পদ টিকিয়ে রাখাতে অপপ্রচার চালাচ্ছেন বিএনপির মহাসচিব।
সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা,এমআর,১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
আল-কায়দার সঙ্গে বিএনপি-জামায়াত সরাসরি জড়িত: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা আশা করেছিলাম আল-কায়দা বাংলাদেশকে যে হুমকি দিয়েছে বিএনপি এর প্রতিবাদ জানাবে কিন্তু তারা প্রতিবাদ না জানিয়ে প্রমাণ করেছে আল-কায়দার সঙ্গে তারা (বিএনপি-জামায়াত) সরাসরি জড়িত





