টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) এর উপ-সহকারী প্রকৌশলী পুনয় চন্দ্রকে পিটিয়েছেন মন্ত্রী। এমন অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমন কাণ্ড ঘটিয়েছেন। শুক্রবার রাত ৯টায় উপজেলাস্থ মন্ত্রীর নিজ বাসায় এ ঘটনা ঘটে।
বিক্রয় ও বিতরণ বিভাগ কালিহাতীর নির্বাহী প্রকৌশলী নুরে আলম ও বিক্রয় ও বিতরণ বিভাগ (২) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী হায়দার আলী ফকির জানান, রাতে মন্ত্রী লতিফ সিদ্দিকী তাদের দু’জনসহ পুনয় চন্দ্রকে তার বাসায় ডেকে নেন। মন্ত্রীর বাসায় গিয়ে উপ-সহকারী প্রকৌশলী পুনয় চন্দ্র মন্ত্রীর সামনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকায় মন্ত্রী তাকে গালমন্দ করেন।
এক পর্যায় মন্ত্রীর সামনে থাকা লাঠি দিয়ে পুনয় চন্দ্রের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তবে এ বিষয়ে মন্ত্রীকে ফোন করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি। তার ব্যক্তিগত সহকারীকে ফোন দিলে তিনিও ফোনকল রিসিভ করেননি।
[b]টাঙ্গাইল, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]