অপহৃত হওয়ার পর নির্মমভাবে খুন হওয়া সাত সপরিবারের সদস্যদের সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ নিহত সাত  জনের স্বজনদের সঙ্গে দেখা করতেই নারায়ণগঞ্জে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তিনি গুলশানের বাসা হতে নারায়ণগঞ্জের ‍দিকে রওনা দেন।
খালেদা জিয়ার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং মহিলা দলের সভানেত্রী শিরিন সুলতানা রয়েছেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আগেই নারায়ণগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
এর আগে বেগম জিয়া ১৪ মে সেখানে যাওয়ার কথা থাকলেও ঐদিন প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত পরিবারের দেখা করার সময়সূচি ঠিক করা হয়। পরে খালেদার  নারায়ণগঞ্জের সময় পরিবর্তন করে ১৩ মে নির্ধারন করা হয়। যদিও ১২মে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত সাত পরিবারের সদস্যরা সাক্ষাত করেছেন।
উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। ওই দিন সন্ধ্যায় গাজীপুর থেকে অপহৃত নজরুলের গাড়ি উদ্ধার করা হয়। এরপর ৩০ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে মিলে অপহৃতদের ভাসমান লাশ।
[b]ঢাকা, [/b][b]এমএইচ,[/b][b]১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]