বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদ ছিলেন অগ্রসেনানী। তার আত্মদান চলমান নিষ্ঠুর দুঃশাসনের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্বুদ্ধ করবে ।
“শহীদ জেহাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বানীতে তিনি এসব কথা বলেন।
জেহাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বলেন,
শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অমর নাম। শহীদ জেহাদ নিজেকে উৎসর্গ করেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মানের লক্ষে। তাঁর এই মহিমান্বিত আত্মদানের ফলেই স্বৈরশাহী এরশাদের পতন হয়েছিল। নব্বইয়ের স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তাঁর অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি। কিন্তু বিনা ভোটের বর্তমান সরকার আজ আমাদের গণতান্ত্রিক সকল অর্জনকে নস্যাৎ করে দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমার দৃঢ় বিশ্বাস, যে স্বপ্ন ও আকাঙ্খা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে গণতান্ত্রিক ব্যবস্থা পূণ:প্রতিষ্ঠা করাই হবে আমাদের আজকের সংগ্রামের মূল লক্ষ্য। আর তাতেই শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মা শান্তি পাবে।
এমএইচ





