জরুরি এক সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার বিকাল ৪টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এমআর/ এআর





