বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামীতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ৫ বছরের জন্য ক্ষমতায় আছে। তাই হরতাল-অবরোধ দিয়ে বিএনপির লক্ষ্য কোনোভাবেই পূরণ হবে না।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিকে অর্থনীতির সঙ্গে যুক্ত করবেন না। দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য কোনো প্রকার হরতাল অবরোধ দেবেন না। হরতাল অবরোধের মতো কর্মসূচি দিলে সরকার কঠোর হস্তে দমন করবে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম আবদুল লতিফ ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২২তম বারের মতো মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে।
এবার মেলার কান্ট্রি পার্টনার হিসেবে থাকছে থাইল্যান্ড। এ ছাড়াও ভারত,চীন,তুরস্ক, থাইল্যান্ড,ইরান ও বাংলাদেশের অভ্যন্তরীণ বহুজাতিক কোম্পানি ও স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ মেলায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
মেলায় চারলক্ষ বর্গফুট পরিসরের ১২টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন,২টি মিনি মেগা প্যাভিলিয়ন,৮টি প্রিমিয়ার প্যাভিলিয়ন,১৬টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন,১২৭ টি প্রিমিয়ার মেগা বুথ,৫০টি মেগা বুথ,১০টি প্রিমিয়ার গোল্ড বুথ,৩৮টি প্রিমিয়ার বুথ,১৪টি স্ট্যান্ডার্ড বুথ ও ৩টি রেস্টুরেন্টসহ মোট ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯ টি স্টল নিয়ে ৪০০ এর অধিক প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করছে।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামীতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ৫ বছরের





